দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে জিততে হলে বেলজিয়ামকে প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেলু লুকাকু। তবে ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বেলজিয়াম বলে জানিয়েছেন তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুকাকু বলেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলতে হবে। কিন্তু আমরা হারার জন্য মাঠে নামব না।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি আমাদের কী করতে হবে। দল হিসেবে আমরা ভালো অবস্থায় আছি এবং নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখি।’
লুকাকু স্বীকার করেন, এবারের বিশ্বকাপ হয়তো তার শেষ হতে পারে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে জাতীয় দলের স্বার্থই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘জাতীয় দলের প্রয়োজনই আমার কাছে আগে। এরপর আসে আমার নিজের বিষয়। কোচ রুডি গার্সিয়ার সঙ্গে আমার ভূমিকা নিয়ে কথা হয়েছে। আমি শুরু থেকে খেলি বা বেঞ্চ থেকে নামি, দলের জন্য সর্বোচ্চটাই দিতে চাই।’
এবারের বিশ্বকাপে সীমিত সময় মাঠে নেমেও তিনটি গোল করেছেন লুকাকু। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানো ম্যাচেও গোল করেন তিনি। ফলে স্পেনের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, স্পেন এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোল হজম না করেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ইতোমধ্যে বলেছেন, এবারের বিশ্বকাপে বেলজিয়ামই হতে যাচ্ছে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।
এমএম/